র্যাব-৯ এর অভিযানে সিলেটের মোগলাবাজারে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায়
অভিযুক্ত ০১ জন গ্রেফতার
১। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃ-শংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মা-দক উদ্ধার, হত-্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ-্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। ঘটনার বিবরণে জানা যায় যে গত ৩০/১১/২০২৫ খ্রি. তারিখ রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিঃ এর শাখা অফিস থেকে বিভিন্ন গ্রাহকের আনুমানিক ২০ (বিশ) লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল কোম্পানির কাভার্ড ভ্যানযোগে সিলেটের চণ্ডিপুলস্থ ডিস্ট্রিবিউশন অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল। কাভার্ড ভ্যান-টিতে চালক মোঃ আরাফাত হাসান (২৪), হেলপার মোঃ সোহাগ মিয়া (২০) ও সুমন আহমেদ (৩৫) দায়িত্বে ছিলেন।
পরবর্তীতে ০১/১২/২০২৫ খ্রি. তারিখ রাত আনুমানিক ০৩:১৫ ঘটিকার সময় কাভার্ড ভ্যান-টি মোগলাবাজার থানাধীন লালমাটিয়া এলাকার রয়েল সিটি আবাসিক এলাকার গেইট সংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে পৌঁছালে পিছন দিক থেকে একটি সাদা রং এর নোয়া গাড়ি এসে কাভার্ড ভ্যান-টির গতিরোধ করে। এ সময় নোয়া গাড়ি থেকে ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি নেমে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারদের গলায় ছুরি ঠেকিয়ে হত-্যার হুমকি দিয়ে তাদের কাছ থেকে কাভার্ড ভ্যানের কন্টেইনারের চাবি ছিনিয়ে নিয়ে নেয়।
পরবর্তীতে একটি সাদা রং এর প্রাইভেটকারযোগে আরও ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানের কন্টেইনারের দরজা খুলে ভিতরে থাকা বিভিন্ন গ্রাহকের পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী, মোবাইল ফোন, ল্যাপটপসহ আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিঃ, সিলেটের ইনচার্জ রাশেদুজ্জামান বাদী হয়ে এসএমপি, সিলেটের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল গত ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.০০ ঘটিকার সময় সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি, সিলেটের মোগলাবাজার থানার মামলা নং-০১, তারিখ-০১/১২/২০২৫ খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; এর মূলে সিলেটের মোগলাবাজারে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান গতিরোধ করে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- আব্দুল আহাদ (৩০), পিতা- আজির উদ্দিন, সাং- সুলতানপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।
৪। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেটের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।