তাজা খবর
বিজ্ঞাপন

জুলাই যোদ্ধা’ পরিচয়ে মিরকাদিমে হের-োইন কিনতে গিয়ে জনতার হাতে আটক

Liton mahmud ২ দিন আগে | ১১:৪৫ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের মিরকাদিমে হের-োইন কিনতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন অন্তর ঢালী নামে এক ব্যক্তি। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ বলে জানা গেছে। আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মিরকাদিমের নৈদিঘীরপাথর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্তর ঢালী টঙ্গিবাড়ী উপজেলার খিলপাড়া এলাকার হানিফ ঢালীর ছেলে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় হের-োইন কিনতে গেলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে কাগজে মোড়ানো মা-দকদ্রব্য পাওয়া যায় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজনের ঘেরাওয়ের মধ্যে থাকা ওই ব্যক্তি নিজের পরিচয় ‘সাইফুল ইসলাম’ হিসেবে দেন। পরে স্থানীয়রা তাকে ওই এলাকায় আর না আসার শর্তে ছেড়ে দেন বলে জানা গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিরকাদিম এলাকায় মা-দকদ্রব্যের বিস্তার নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত একজনের বিরুদ্ধে মা-দক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ