লামা-চকরিয়া সড়কে সিএনজির ধাক্কায় ৫ বছরের শি-শুর মৃত-্যু
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা হিমছড়ি এলাকায় চকরিয়া থেকে লামাগামী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় মিনহাজ (৫) নামে এক শি-শু নি-হত হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত-্যু হয়।
নি-হত মিনহাজ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা হিমছড়ি পাড়ার বাসিন্দা জাহেদুল ইসলাম ও হামিদা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ইয়াংছা হিমছড়ি এলাকায় চকরিয়া থেকে লামার দিকে আসা একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় শি-শু মিনহাজ গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক আহত শি-শুটিকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শি-শুটির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে মিনহাজের মৃত-্যু হয়।
এদিকে, পাঁচ বছরের শি-শুর এমন মর্মান্তিক মৃত-্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়াধীন রয়েছে।