শাহ আলম সরকার (উল্লাপাড়া) সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-দকের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও মা-দকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার(৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া পৌর শহরের কালীবাড়ী মোড়ে এ মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় যুব সমাজের প্রায় ৪০ জন সদস্য অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন রিমন মিয়া ও শামীম হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল, রনি, রাকিব, জাকারিয়া, আলহাজ্ব, আব্দুল্লাহসহ প্রায় ৪০ জন যুবক।
অভিযান চলাকালে মা-দকের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি মা-দক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
অভিযানের নেতৃত্বদানকারী রিমন মিয়া বলেন, ❝মা-দক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ হুমকি। যুব সমাজকে মা-দকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা মা-দকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।
স্থানীয়রা যুব সমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মা-দকবিরোধী সামাজিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।