তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ৬০০ পিস ইয়-াবাসহ তিনজন গ্রেফতার

সিরাজগঞ্জ সদর থানার রঘুনাথপুর মধ্যপাড়া এলাকায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে ৬০০ পিস ইয়-াবা, মা-দক বিক্রির নগদ ২ লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ) সিরাজগঞ্জ সদর থানাধীন রঘুনাথপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
অভিযান-টি তত্ত্বাবধান করেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ধীমানের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
এজাহার সূত্রে জানা যায়, রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামের মো. সুলতান মাহমুদের (৪০) দখলীয় পাকা ভবনের একটি শয়নকক্ষে তল্ল-াশি চালানো হয়। এ সময় একটি সাদা সিনথেটিক ব্যাগের ভেতর তিন-টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৬০০ পিস ইয়-াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়-াবার মোট ওজন ৬০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই ব্যাগ থেকে মা-দক বিক্রির নগদ ২ লাখ ৮১ হাজার টাকা এবং একটি Samsung Galaxy A51 মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন—রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামের মো. সুলতান মাহমুদ (৪০), রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আল-আমিন (৩৫) এবং একই এলাকার মো. সিয়াম হোসেন (১৯)।
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আছাদুল হক বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন।
মামলার পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চলমান রয়েছে। মা-দকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ