তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশ থানায় দুই বিএনপি নেতার উপস্থিতির ভিডিও ভাইরাল, দলে চাঞ্চল্য

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনন্দ কুমার ঘোষ ও সহ-সম্পাদক মোঃ শাকিল হোসেন ওরফে ‘শুটার শাকিলকে’ থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপির দুই নেতার থানায় উপস্থিত থাকার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি শ্রী গোপাল চন্দ্র থানার ডিউটি অফিসারের কক্ষে একটি চেয়ারে বসে আছেন। পাশে তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশুতো সান্যালকে মাথায় ক্যাপ পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, ভিডিওটি ভাইরালের বিষয়ে তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি শ্রী গোপাল চন্দ্র তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বলে জানা গেছে। তবে তার প্রতিবাদের বিস্তারিত বক্তব্য যাচাই করে দেখা সম্ভব হয়নি।
অন্যদিকে, বিষয়টি সম্পর্কে তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশুতো সান্যালের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ জানান, ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা কী এবং কী উদ্দেশ্যে তারা থানায় গিয়েছিলেন—তা দলীয়ভাবে তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা বিএনপির কাছে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
তবে ভাইরাল ভিডিওতে থানায় উপস্থিত থাকার বিষয়টি দেখা গেলেও, তারা ঠিক কী উদ্দেশ্যে থানায় গিয়েছিলেন বা কাউকে ছাড়িয়ে দেওয়ার জন্য কোনো ধরনের তদবির করেছিলেন কি না—সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ