তাজা খবর
বিজ্ঞাপন

ARMOUR-CAVALRY SUBJECT MATTER EXPERT EXCHANGE (SMEE) এর সমাপনী অনুষ্ঠান

Desk Editor 2 hours আগে | ০৭:২৩ AM

ARMOUR-CAVALRY SUBJECT MATTER EXPERT EXCHANGE (SMEE) এর সমাপনী অনুষ্ঠান

 

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার): আজ ARMOUR-CAVALRY SUBJECT MATTER EXPERT EXCHANGE (SMEE) এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত আহমেদ, এসপিপি, পিএসসি উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া ARMOUR-CAVALRY SUBJECT MATTER EXPERT EXCHANGE (SMEE) এ মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের ০৫ সদস্যের প্রতিনিধি দল, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের ২৫ জন এবং সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের ০৯ জন সেনাসদস্যের অংশগ্রহণে তাত্ত্বিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণকালে বিভিন্ন যুদ্ধাভিযানে আর্মার-ক্যাভালরির যুদ্ধকৌশল বাস্তবায়ন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যরা বিভিন্ন অভিযানে আর্মার-ক্যাভালরির তাত্ত্বিক যুদ্ধকৌশল বাস্তবায়নের ক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

 

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ড এর প্রতিনিধিদল ও অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগণ, আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এবং ১১ পদাতিক ডিভিশন এর বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ