তাজা খবর
বিজ্ঞাপন

মাইলেস্টন স্কুলের শিক্ষিকা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ,,,,,,, চাঁদপুরের তিশা রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন

Desk Editor 54 minutes আগে | ০৭:৩৪ AM

মাইলেস্টন স্কুলের শিক্ষিকা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন
,,,,,,,

চাঁদপুরের তিশা রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন

বিশেষ প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

রাজধানীর বনশ্রীতে দুটি বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন চাঁদপুরের পরিচিত ও শ্রদ্ধাভাজন রোটারিয়ান, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদের মেয়ে তাসপিয়া আহমেদ তিশা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রী জি-ব্লক মেইন রোডে ফরাজী হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিশা বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গেলে ‘রমজান পরিবহন’সহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত-্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চাকায় তাঁর হাতের চেনা ছাপ লেগে থাকতে দেখা যায়, যা উপস্থিত পথচারী ও স্থানীয়দের গভীরভাবে নাড়া দেয়।
ঘটনার খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর-দেহ উদ্ধার করে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মর-দেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রমজান পরিবহনের বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে এবং বাস দুটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নি-হতের ভাই এনাম আহমেদ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। বনশ্রীর এক টেইলার্স মালিক মো. মূসা জানান, তিশা অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ ছিলেন। বৃহস্পতিবার তাঁর কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এক নির্মম দুর্ঘটনায় তাঁর প্রাণ চলে গেল।
তিশা আহমেদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত-্যুতে চাঁদপুরের রোটারি অঙ্গন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ