তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে পুলিশের বিভাগীয় পদোন্নতি প”রী”ক্ষা”র ক্যা”ম্প প্র”শি”ক্ষ”ণ শু”রু

 

 

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ কামরুল হাসান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পদোন্নতি প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশেষ ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলায় কর্মরত কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী অধস্তন কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ