আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত।
ডেস্ক রিপোর্ট:
ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: আজ, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, মাননীয় সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান, কাউন্সিল অব দ্য কলেজ, জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC)-এর ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মোঃ রশীদ-উন-নবী, এমফিল, এমপিএইচ; অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল মোঃ মাসুদুল আলম মজুমদার, বিএসপি, এফসিপিএস; এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপা-চার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধিবৃন্দও এতে অংশগ্রহণ করেন।
২০ জুন ১৯৯৯ তারিখে ৫৬ জন মেডিকেল ক্যাডেটকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে AFMC-এর একাডেমিক যাত্রা শুরু হয়েছিল।
১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের শিক্ষার মানকে আরও আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় AFMC-এর শিক্ষার মান আধুনিকায়ন, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, সাম্প্রতিক পেশাগত পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিশেষভাবে গুরুত্ব পায়। এছাড়াও AFMC-এর বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রম, একাডেমিক ভবন ও মহিলা ডরমেটরির বর্ধিতাংশ নির্মাণ, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্ব-ালানি ব্যবহারের সম্প্রসারণ, নিজস্ব Dedicated Training Hospital প্রতিষ্ঠার উদ্যোগ, ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে AFMC-এর শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে সশস্ত্র বাহিনী ও দেশের জন্য দক্ষ, মানবিক, নৈতিক ও আধুনিক চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠান-টির ভূমিকা আরও বিস্তৃত হবে বলে আশা করা যায়।
কাউন্সিল সভা শেষে মাননীয় সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বিদ্যমান Clinical Skills and Simulation Laboratory পরিদর্শন করেন। এই সময় তিনি বিদ্যমান ল্যাবরেটরিটি আরও আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।