তাজা খবর
বিজ্ঞাপন

তারাকান্দায় ভুয়া ঠিকানায় ভোটার হতে এসে রো”হি”ঙ্গা না”রী”স”হ আ”ট”ক ২

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

ময়মনসিংহের তারাকান্দায় ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টাকালে রাবেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে প্রশাসন। একই সঙ্গে এই জালিয়াতিতে সহায়তার অভিযোগে নূর ইসলাম (৩২) নামে এক স্থানীয় বাসিন্দাকেও আটক করা হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তারাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, আটক রাবেয়া বেগম তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের ভুয়া ঠিকানা ব্যবহার করে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। ওই আবেদনে তিনি পিতার নাম আঃ গফুর এবং মাতার নাম আমিনা খাতুন উল্লেখ করেন। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের জন্য তিনি বুধবার উপজেলা নির্বাচন অফিসে যান। এ সময় তার কথাবার্তা এবং প্রদত্ত তথ্য নিয়ে উপস্থিত কর্মকর্তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তারাকান্দার বাসিন্দা নন বলে স্বীকার করেন। একই সাথে তিনি নিজেকে কক্সবাজার এলাকার বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক হিসেবে পরিচয় দেন।অনুসন্ধানে জানা গেছে, ভোটার হওয়ার আবেদনের সপক্ষে ওই রোহিঙ্গা নারী রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি জন্মসনদ এবং স্থানীয় বাট্টা মিলন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া নবম শ্রেণি পাসের একটি প্রত্যয়নপত্র দাখিল করেছিলেন। এই সংবেদনশীল কাগজপত্রগুলো আসল কি না এবং একজন বিদেশি নাগরিক কীভাবে এই স্থানীয় নথিপত্র সংগ্রহ করলেন, তা খতিয়ে দেখছে প্রশাসন।ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার জানান, আবেদন যাচাইয়ের সময় ওই নারীর তথ্যে ব্যাপক অসঙ্গতি পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে এবং তার স্থানীয় সহযোগী নূর ইসলামকে আটক করে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।তারাকান্দা থানা পুলিশ জানায়, ভুয়া ঠিকানা ব্যবহার করে ভোটার হওয়ার নেপথ্যে কোনো বড় চক্র বা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ