লামায় হাত-পা বাঁধা অবস্থায় ব্যক্তির লা/শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ।
নজরুল ইসলাম, লামা (বান্দরবান):
বান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক ব্যক্তির ল-াশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকায় একটি জুমের জমি থেকে তার ল-াশ উদ্ধার করা হয়।
নি-হত মো. ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন জুমিয়া জুমে কাজ করতে গেলে সেখানে হাত-পা বাঁধা অবস্থায় একটি ল-াশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ল-াশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে ল-াশের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে নি-হতের স্বজনরা ল-াশটি মো. ছগিরের বলে শনাক্ত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ল-াশ উদ্ধার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ল-াশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত-্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও হত-্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।