আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি বিজ্ঞান মেলা।
ইমন দেব, মৌলভীবাজারঃ
‘আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য জি এম শিবলি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল হাসান মো. মোর্শেদুল আলম, গভর্নিং বডির সদস্য সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, আমজাদ হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করে। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা,
সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।