তাজা খবর
বিজ্ঞাপন

সীমানার বাইরে ব-ালু উত্তোলনের অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায়

Desk Editor ৩৩ দিন আগে | ১১:০৭ PM

সীমানার বাইরে ব-ালু উত্তোলনের অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায়

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে ব-ালুমহালের নির্ধারিত সীমানার বাইরে ব-ালু উত্তোলনের দায়ে সাহেব আলী (নরপতি) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে রাজার বাজার ব-ালুমহালের আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাজার বাজার ব্রিজের এক কিলো মিটারের মধ্যে এবং ব-ালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে ব-ালু উত্তোলনরত অবস্থায় সাহেব আলী, পিতা-সিরাজ আলী, সাং-উত্তর নরপতি, চুনারুঘাটকে আটক করা হয়।

 

বিজ্ঞাপন

আটক ব্যক্তি জানান, তিনি ব-ালুমহালের সীমানার বাইরে থেকে ব-ালু উত্তোলনের বিষয়টি অবগত ছিলেন না।

পরে ব-ালুমহালের নির্ধারিত সীমানার বাইরে ব-ালু উত্তোলনের অপরাধে ব-ালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন

আটক ব্যক্তি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ব-ালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে থেকে ব-ালু উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ তৌফিক আনোয়ার , জনস্বার্থে, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ