তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহ সীমান্তে ১২ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল ৩৯ বিজিবি

Desk Editor ১ দিন আগে | ০৭:২৭ PM

ময়মনসিংহ সীমান্তে ১২ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল ৩৯ বিজিবি

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সীমান্তে চোরা-চালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন রঙ্গনপাড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে পা-চারের চেষ্টা করছিল। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত এই মোবাইল ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা।

বিজ্ঞাপন

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মা-দক, চোরা-চালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ