সুনামগঞ্জের শাল্লায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে রক-্তক্ষয়ী সংঘ-র্ষ: নি-হত ১, আহত ১৬
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের রক-্তক্ষয়ী সংঘ-র্ষে মন্নার মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নি-হত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের একই গোষ্ঠীর আজব আলী ও রূপ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে প্রথমে রূপ মিয়ার বাড়ির উঠানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে তা রূপ মিয়ার বাড়ির সামনের চারা বিছড়ায় মারামারিতে গড়ায়। এতে রুপ মিয়া কে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষরা চলে যায়।
একপর্যায়ে খবর ছড়িয়ে পড়ে যে, দলাই নদীর পার সংলগ্ন নতুনহাটির পূর্ব দিকে রূপ মিয়ার গোষ্ঠীগত ভাই আব্দুল কাইয়ুম মিয়ার বাড়িতে হা-মলা চালিয়েছেন আজব আলীর লোকজন।
এই খবর শুনে রূপ মিয়ার লোকজন সেখানে ছুটে যান। এরপর দলাই নদীর পার ও নতুনহাটির পূর্ব দিকের ফাঁকা জায়গায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘ-র্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দা, রামদা, টেটা, লাঠি ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ রক-্তক্ষয়ী সংঘ-র্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হা-মলায় রূপ মিয়ার পক্ষের মন্নার মিয়ার পিঠে ও মাথায় টেটা বিদ্ধ হয়ে তিনি গুরুতর রক-্তাক্ত জখম হন।
এদিকে নিজ গাঁও গ্রামের আব্দুল কাইয়ুম জানান আমাদের বাড়িতে হা-মলার খবর শুনে মন্নার মিয়া দেখতে আসছিল তখন আজব আলি,এলিম উদ্দিন সহ তার ভাই ভাতিজা তাকে টেটা দিয়ে আঘাত করে মারছে ।
স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নৌকাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যে বড় হাওরের মাঝেই তাঁর মৃত-্যু ঘটে।
এই সংঘ-র্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।