আশুলিয়ায় ই/য়া/বাসহ তিন মা/দ/ক কারবারি গ্রেপ্তার।
মোঃরফিকুল ইসলাম জিলু সাভার ঢাকা।
সাভারের আশুলিয়ায় মা-দকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়-াবাসহ তিন মা-দক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন গোমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউসুফ (৩৪), আশুলিয়ার তাজপুর দক্ষিণপাড়ার বাদশা মিয়া (৪৬) এবং পাবনার সুজানগরের সেলিম সরদার (৫৮)। পুলিশ তাদের মা-দক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মা-দকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মতিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ইউসুফের বিরুদ্ধে মা-দক ও অন্যান্য আইনে মোট দুটি মামলা রয়েছে। অপর আসামি বাদশা মিয়ার বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা, যার মধ্যে নয়টি মা-দক মামলা।
অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মা-দকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।