তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ট্রাকভর্তি রডের আড়ালে ৩ হাজার ৯২০ পিস ই/য়া/বা, গ্রেপ্তার ২

Desk Editor 2 hours আগে | ০৭:১৭ PM

চাঁদপুরে ট্রাকভর্তি রডের আড়ালে ৩ হাজার ৯২০ পিস ইয়-াবা, গ্রেপ্তার ২

রডবোঝাই ট্রাকে মিলল প্রায় ৪ হাজার ইয়-াবা, চাঁদপুরে গ্রেপ্তার ২

মহসিন হোসাইন, চাঁদপুর

চাঁদপুর প্রতিনিধি।। চাঁদপুরে মা-দকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুই মা-দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ইয়-াবা পরিবহনে ব্যবহৃত একটি ৫ টনি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন (৪২) ও মো. নিজাম উদ্দিন (৩০)। তাদের দুজনেরই স্থায়ী ঠিকানা ভোলার দৌলতখান উপজেলার চরাঞ্চলে। বর্তমানে তারা চট্টগ্রামের সদরঘাট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের পৃথক এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আবুল কালাম গাজী, এএসআই নয়ন মিয়া ও এএসআই কামরুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।

বিজ্ঞাপন

অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি হলুদ রঙের ৫ টনি ট্রাক, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা এবং ট্রাকে থাকা ১৩ টন রড, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ০৫, তারিখ ১ নভেম্বর ২০২৬। পরে তাদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ