তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে হাজী খাজা শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে নতুন রান্নাশালা ও অজুখানার উদ্বোধন

 

সিরাজগঞ্জের তাড়াশে দাদা হুজুর হযরত হাজী খাজা শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজারে নতুন রান্নাশালা ও অজুখানার শুভ উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) মাজার প্রাঙ্গণে নতুন রান্নাশালা ও অজুখানার উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাজার পরিচালনা কমিটির সভাপতি নুসরাত জাহান।
এ সময় তিনি নতুন নির্মিত রান্নাশালা ও অজুখানার বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। মাজারে আগত ভক্ত, দর্শনার্থী ও মুসল্লিদের সুবিধার্থে নতুন এ স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধন ও পরিদর্শনকালে মাজার পরিচালনা কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাজার কমিটির সদস্যরা জানান, আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে মাজার প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন রান্নাশালা ও অজুখানা চালুর ফলে মাজারে আগত মানুষের সেবার মান আরও বাড়বে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ