তাজা খবর
বিজ্ঞাপন

বিশ্ব বসতি দিবসে মুন্সীগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত।

Liton mahmud ১ দিন আগে | ১০:৪৫ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়।

এতে অংশ নেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

বিজ্ঞাপন

র‌্যালিতে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুণ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, প্রকৌশলী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই বাসস্থান নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব আবাসন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমন্বিত কার্যক্রম প্রয়োজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ