তাজা খবর
বিজ্ঞাপন

নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।

Desk Editor 51 minutes আগে | ০৮:০০ PM

নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।

 

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাধবপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

 

অভিযানে আব্দুল মোত্তালিবকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁরা দুজনই নোয়াপাড়া বাজার এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায় বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে আইনানুগ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ