তাজা খবর
বিজ্ঞাপন

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরা-চালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।

Desk Editor 2 hours আগে | ০৮:২২ PM

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরা-চালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।

 

বদরুর রহমান বাবর সিলেট প্রতিনিধি:

 

মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

 

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু ও মহিষ, ফুচকা, বিভিন্ন ধরনের ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরাসহ বিভিন্ন চোরা-চালানী পণ্য আটক করা হয়।

 

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ থেকে পা-চারের সময় শিং মাছও আটক করে বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরা-চালান ও মা-দক পা-চার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ