তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জে পারভীন হত-্যা মামলায় আসামি জিতেশ চন্দ্রের মৃত-্যু দণ্ড  

Desk Editor ১৩ দিন আগে | ০৪:৪৪ PM

সুনামগঞ্জে পারভীন হত-্যা মামলায় আসামি জিতেশ চন্দ্রের মৃত-্যু দণ্ড  

 

সেলিম মাহবুব, ছাতকঃ

সুনামগঞ্জে আলোচিত হত-্যাকান্ড শাহনাজ পারভীন জোৎস্না হত-্যা মামলার আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত-্যুদণ্ড দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।

 

বিজ্ঞাপন

মামলা সুত্রে জানা যায়, বিগত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মর-দেহের ৬ টুকরো উদ্ধার করে পুলিশ।

 

মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তাঁর মর-দেহের ৬ টি টুকরো দেখতে পান।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় নি-হতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দীর্ঘ তদন্তে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ।

 

বিজ্ঞাপন

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে গতকাল সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃ’ত্যু’দণ্ডে’র আদেশ দেন।

 

রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে। এতে আদালতের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হবে বলে জানান তিনি।##

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ