তাজা খবর
বিজ্ঞাপন

বিলিয়ারি অ্যাট্রেশিয়ায় আক্রান্ত শি-শু সাফওয়ান, প্রয়োজন ৫০-৭০ লাখ টাকা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘বিলিয়ারি অ্যাট্রেশিয়া’ (Biliary Atresia) নামের জটিল লিভার রোগে আক্রান্ত সাত মাসের শি-শু আবু উবায়দা সাফওয়ান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বাঁচাতে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট (যকৃত প্রতিস্থাপন) করানো প্রয়োজন। এ চিকিৎসায় ব্যয় হতে পারে ৫০ থেকে ৭০ লাখ টাকা। বিপুল অঙ্কের এ অর্থ জোগাড় করা অসহায় পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তার মা-বাবা।
সাফওয়ানের বাড়ি উল্লাপাড়া উপজেলার নয়ানগাঁতী গ্রামে। জন্মের মাত্র দুই দিন পর থেকেই তার শরীর ও চোখ হলুদ হয়ে যায়। প্রস্রাবের রংও ছিল অস্বাভাবিক হলুদ। চিকিৎসকের পরামর্শে শুরু হয় চিকিৎসা। তবে সময়ের সঙ্গে জন্ডিস না কমায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও প্রথমদিকে রোগটি শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে শি-শুটির শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় চিকিৎসা নেওয়া হয়। লিভার বিশেষজ্ঞের পরামর্শে তাকে শি-শু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গামা জি-টি, বিভিন্ন রক-্ত পরীক্ষা ও লিভার বায়োপসিসহ একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ‘বিলিয়ারি অ্যাট্রেশিয়া’ (Biliary Atresia) রোগটি শনাক্ত হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বর্তমানে সাফওয়ানের শরীর ও চোখ হলুদ রয়েছে। তার পেট শক্ত হয়ে আসছে, খাবারের প্রতি অনীহা দেখা দিয়েছে এবং প্রায়ই শরীরের তাপমাত্রা ১০০ থেকে ১০১ ডিগ্রি ফারেনহাইট থাকছে। দিন দিন দুর্বল হয়ে পড়ছে শি-শুটি।
চিকিৎসকদের পরামর্শে সাফওয়ানকে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করানোর প্রস্তুতি নিচ্ছে পরিবার। এ জন্য চিকিৎসা ও অস্ত্রোপচারসহ আনুমানিক ৫০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন স্বজনেরা।
আবেগাপ্লুত কণ্ঠে সাফওয়ানের মা-বাবা বলেন, ❝সন্তানকে সুস্থ করে তুলতে আমরা শুরু থেকেই সর্বোচ্চ চেষ্টা করছি। চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন চিকিৎসকেরা দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমাদের সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা চাই।

পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, সামাজিক সংগঠন ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
তাদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় সাফওয়ানের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।

সাফওয়ানের চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ: শি-শুটির অভিভাবক: মেহেদী হাসান, মোবাইল নম্বর: (০১৭৫৯২৮২০০২)

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ