তাজা খবর
বিজ্ঞাপন

রায়পুরের নবাগত ইউএনও আজিজুন নাহারকে বাংলাদেশ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা..

Desk Editor ১১ দিন আগে | ০৫:১১ PM

রায়পুরের নবাগত ইউএনও আজিজুন নাহারকে বাংলাদেশ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা..

 

মো: নাজিম হোসেন

 

বিজ্ঞাপন

রায়পুর উপজেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগ দেওয়া নবাগত কর্মকর্তা আজিজুন নাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘বাংলাদেশ প্রেসক্লাব’, রায়পুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেসক্লাব, রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দ নবাগত ইউএনওর হাতে ফুলেল তোড়া তুলে দিয়ে তাঁকে রায়পুরে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, রায়পুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহ পরান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল, মো. নাজিম হোসেন, নাহিদুর রহমান দুলাল, মো. মোবারক হোসেন রিপন, ইয়াসিন আরাফাত, একরাম হোসেন, মিজানুর রহমান, আব্দুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

তোড়া হস্তান্তরের পর রায়পুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং এলাকার সামাজিক শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক লেখনীর মাধ্যমে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
ইউএনও আশা প্রকাশ করে বলেন, ❝প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, সুসম্পর্ক ও সমন্বয় বজায় থাকলে রায়পুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। এলাকার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথাগুলো সংবাদমাধ্যমে সঠিকভাবে উঠে এলে স্থানীয় উন্নয়ন ত্বরাণ্বিত করা সহজ হবে।
অপরদিকে, বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর শাখার নেতৃবৃন্দ উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রশাসনের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দক্ষ নেতৃত্বে রায়পুরে সুশাসন প্রতিষ্ঠা হবে, জনসেবার মান বৃদ্ধি পাবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই সৌজন্য সাক্ষাৎ রায়পুরের স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, প্রীতি এবং কাজের কার্যকর সমন্বয় জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ