মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়-াবা ও ২৫০ গ্রাম গা-ঁজাসহ সিজান হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার রনছ পারুল পাড়ায় এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মা-দকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই খাইরুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় হানিফ শেখের বাড়ির সামনের পাকা সড়ক থেকে সিজান হাওলাদারকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্ল-াশি করে পরিহিত প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস হালকা কমলা রঙের ইয়-াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর ডান হাতে থাকা কফি রঙের পলিথিনের ভেতরে পত্রিকার কাগজে মোড়ানো ২৫০ গ্রাম গা-ঁজা পাওয়া যায়।
গ্রেপ্তার সিজান হাওলাদার মুন্সীগঞ্জের দক্ষিণ কেওয়ার এলাকার আল আমিন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।