নর্দান ইউনিভার্সিটি ইইই ফুটসাল সিজন-৬-এ চ্যাম্পিয়ন নর্দান উলফ
মোঃ কামরুল ইসলাম, খিলক্ষেত, ঢাকা
দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ইইই ফুটসাল সিজন-৬। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নর্দান উলফ এবং রানার্সআপ হয়েছে ইইই অ্যালামনাই ওয়ারিয়র্স।
১৫ আগস্ট সন্ধ্যায় খিলক্ষেতের এএমএস মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি দল—মিস্টিক স্কোয়াড, ইমপালস-৪৮, শকওয়েভস, ইইই অ্যালামনাই ওয়ারিয়র্স, নর্দান উলফ ও সার্কিট ব্রেকার্স।
ফাইনালে ইইই অ্যালামনাই ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় নর্দান উলফ। এটি দলটির তৃতীয় চ্যাম্পিয়নশিপ, যা ইইই ফুটসালের ইতিহাসে সর্বোচ্চ।
আয়োজনে উপস্থিত ছিলেন ইপিআই ইউপিএস-এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ উল্লাহ সাদী, গ্রাভ একাডেমির সিইও এস. এম. তারেকুল ইসলাম, সিনটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশন লিমিটেডের সিইও মো. ইমরান হোসেন এবং ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা খলিলুল্লাহ আখন্দসহ আরও অনেকে।
আয়োজক রিফাত ও সোহান জানান, প্রতিযোগিতার পাশাপাশি ইইই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধন ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তৃতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে ইইই ফুটসালের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল নর্দান উলফ।