তাজা খবর
বিজ্ঞাপন

গজারিয়ায় কারখানায় শ্রমিকের মর-দেহ

Liton mahmud ৯ দিন আগে | ০৮:৫৫ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড নামে একটি শিল্প কারখানার ভেতর থেকে বিল্লাল হোসেন (৫৫) নামে এক শ্রমিকের মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও দুই কান কাটা অবস্থায় পাওয়া যাওয়ায় ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় কারখানাটির পিপি স্টোর রুম থেকে মর-দেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নি-হত বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি প্রায় সাত বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন এবং কারখানার ভেতরেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বিল্লাল নাইট শিফটে দায়িত্বে ছিলেন। রোববার ভোরে নিরাপত্তাকর্মীরা পিপি স্টোর রুমে চটের বস্তার স্তূপের মধ্যে তার রক-্তাক্ত মর-দেহ দেখতে পান।

কারখানার নিরাপত্তাকর্মীদের দাবি, রাতে অসাবধানতাবশত বস্তার স্তূপে ঘুমিয়ে পড়ার পর কোনো গাড়ি তার ওপর উঠে যেতে পারে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে নি-হতের পরিবার। তাদের অভিযোগ, বিল্লালকে মা-রধর করে হত-্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

নি-হতের স্ত্রী আঁখি আক্তার বলেন, ❝সকাল ৬টার দিকে ফোন করে জানানো হয়, আমার স্বামী দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে এসে দেখি সারা শরীরে আঘাতের চিহ্ন এবং দুই কান কাটা। এ মৃত-্যু স্বাভাবিক নয়। আমরা থানায় মামলা করব।

নি-হতের জামাতা আবু মুসা অভিযোগ করেন, কারখানায় সিসিটিভি ক্যামেরা থাকলেও তাদের ফুটেজ দেখতে দেওয়া হচ্ছে না। দীর্ঘ সময় বসিয়ে রেখে দুই লাখ টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ❝পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। মর-দেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জের হাসপাতালে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ