স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড়ের আলোচিত আলামিন হত-্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালের দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন ও সংবাদের ভিত্তিতে নাইমুজ্জামান ভূইয়া পঞ্চগড় জেলায় অবস্থান করছেন—এমন তথ্যে ডিবি,পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন।
১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গ-ুম ও হত-্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া।
এছাড়াও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গ-ুম ও হত-্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে