তাজা খবর
বিজ্ঞাপন

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Desk Editor 24 hours আগে | ০৬:৩৩ PM

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া।

 

বিজ্ঞাপন

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১১টায় জেলা প্রশাসক চত্বরের বটতলায় দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

 

র‌্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

 

বিজ্ঞাপন

র‌্যালি শেষে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।

বিজ্ঞাপন

 

আলোচনা সভায় অতিথির বক্তব্য দেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুল ইসলাম, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ