তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে সরকারি জায়গা দখলের চেষ্টা, উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের পশ্চিম ওয়াবদাবাঁধ ব্রিজ সংলগ্ন সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাড়াশ পৌর শহরের পশ্চিম ওয়াবদাবাঁধ ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।
জানা যায়, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ ও দখলের চেষ্টা করা হচ্ছে—এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে করা স্থাপনা ও দখলচেষ্টার কার্যক্রম সরিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল বা স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ