তাজা খবর
বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা, নি-হত ১ আহত ১

Liton mahmud 4 hours আগে | ১০:৫২ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নি-হত ও এক বাসযাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) ঘটনাস্থলেই নি-হত হন। তার বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।

এর কিছুক্ষণ পর একই স্থানে দুর্ঘটনার পরিস্থিতি দেখতে লিটন ট্রাভেলসের চালক গতি কমিয়ে ব্রেক করলে পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিস সদস্যরা নি-হত মোটরসাইকেল আরোহীর মর-দেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ছাড়া বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। নি-হত আসলাম হোসেনের পকেট থেকে উদ্ধার হওয়া ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ