তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Abdur Rahim Panchagarh Sadar ৬১ দিন আগে | ০১:৩৬ PM

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎতের মুল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুত বিল, দ্রব্যমুল্যের লাগামহীন উধ্বগতির প্রতিবাদে
কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবীতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

রোববার (৬ আগষ্ট) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের তারবিয়াত ও মানব সম্পদ সেক্রেটারী শাহিদ আল ইসলাম, পঞ্চগড় জেলা এনসিপির যুগ্ম আহবায়ক শিশির আসাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসান বসুনিয়া, জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎতের মুল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুত বিল,দ্রব্য মুল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে
প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ