মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মা-দকবিরোধী পৃথক অভিযানে ১৭৭ পিস ইয়-াবা, ২০০ গ্রাম গা-ঁজা ও ১০ গ্রাম হের-োইন উদ্ধার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানা ও ইউনিটে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মা-দক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে সর্বমোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে মা-দকবিরোধী অভিযানে ১৭৭ পিস ইয়-াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০০ গ্রাম গা-ঁজাসহ একজন এবং ১০ গ্রাম হের-োইনসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, অপরাধ দমন, মা-দক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে—‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।’
জরুরি প্রয়োজনে জেলা পুলিশের কন্ট্রোল রুমে ০১৩২০০৯৪২৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।