তাজা খবর
বিজ্ঞাপন

নির্বাচনি দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Liton mahmud 2 hours আগে | ১১:৩২ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনানুগভাবে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রাখা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির ওপর প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং পেশাদার আচরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করার অংশ হিসেবেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ