তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময়

Abdur Rahim Panchagarh Sadar 2 hours আগে | ১০:১৯ PM

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড় জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদার তাঁর প্রথম কার্যদিবসে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রথম কর্মদিবসে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসকের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পারস্পরিক পরিচিতি, পেশাগত সৌহার্দ্য এবং দাপ্তরিক সম্পর্কের এক ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

সাক্ষাৎকালে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদারকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

অন্যদিকে জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখা, দাপ্তরিক কার্যক্রমে সমন্বয় বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার মধ্যে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের এ সৌজন্য সাক্ষাৎকে জেলা পরিষদের দাপ্তরিক সৌহার্দ্য ও সমন্বয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পঞ্চগড় জেলা পরিষদ জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করে থাকে। এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

পঞ্চগড় জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে পঞ্চগড় জেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

8 hours আগে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ