তাজা খবর
বিজ্ঞাপন

বিশ্ব শিক্ষক দিবসেই মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত-্যার হুমকি, থানায় অভিযোগ 

Desk Editor ১ দিন আগে | ০৬:২৭ PM

বিশ্ব শিক্ষক দিবসেই মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত-্যার হুমকি, থানায় অভিযোগ 

 

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধিঃ

বিশ্ব শিক্ষক দিবসে হবিগঞ্জের মাধবপুরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে হত-্যার হুমকি ও তাঁর বসতবাড়ির রান্নাঘরের টিনের চাল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় নিরোধ চন্দ্র দত্ত (৮০) নামে ওই অবসরপ্রাপ্ত শিক্ষক সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে নিরোধ চন্দ্র দত্তের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন।

 

বাড়ির সীমানাপ্রাচীরের গেট বন্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে না পেরে রান্নাঘরের টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

অভিযোগে আরও বলা হয়, হা-মলার সময় নিরোধ চন্দ্র দত্তের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে হত-্যার হুমকি দিয়ে চলে যান।

 

বিজ্ঞাপন

নিরোধ চন্দ্র দত্তের দাবি, এলাকায় বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন কিশোর তাঁকে আগে থেকেই ভয়ভীতি দেখিয়ে আসছিল। তাঁর অভিযোগ, ওই কিশোরদের বিরুদ্ধে এলাকায় চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ