তাজা খবর
বিজ্ঞাপন

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নিখোঁজ দুইজন, দ্বিতীয় দিনে চলছে উদ্ধার অভিযান

Desk Editor 16 minutes আগে | ১১:২১ PM

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নিখোঁজ দুইজন, দ্বিতীয় দিনে চলছে উদ্ধার অভিযান

মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দুইজন। তাঁদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন স্টাফ গোসল করতে নদীতে নেমেছেন। এ সময় তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন।

 

নিখোঁজ ব্যক্তিরা হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ মো. মারুফ (৪০)। তাঁর বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অপরজন মো. রাসেল (৩৫), তাঁর বাড়ি পটুয়াখালীতে।

বিজ্ঞাপন

 

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার প্রথম দিনের অভিযান শেষে মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পদ্মা নদীতে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ