তাজা খবর
বিজ্ঞাপন

সেনাবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

খবর টিভি ডেস্ক ১১ দিন আগে | ০৬:২০ PM

সেনাবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ।

ড্যাস্ক রিপোর্ট :

আজ ১৬ জুলাই ২০২৬,

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।

বিজ্ঞাপন

#BangladeshNavy #BangladeshArmy
#CourtesyCall #GuardOfHonour #Navy⚓
#ArmedForces #Bangladesh ⚓🇧🇩

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ