তাজা খবর
বিজ্ঞাপন

মনোহরদীতে এসিল্যান্ডকে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা

Desk Editor 4 minutes আগে | ১১:৩২ PM

মনোহরদীতে এসিল্যান্ডকে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা

মোঃ তাজুল ইসলাম বাদল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

 

নরসিংদীর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়াকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোহরদী প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
এ সময় মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ, সহসভাপতি তাজুল ইসলাম বাদল, সহসাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোসাদেক্কুর রহমান খান, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম, মোবারক হোসেন, মোহাইমিনুল ইসলাম শুভ ও হাসিব আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন বাদল, সহসভাপতি মো. শফিকুল ইসলাম, সজিব মিয়া, আরিফ মিয়া সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, সজিব মিয়া দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে ভূমিসংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করেছেন। প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক বজায় রেখে জনস্বার্থে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কর্মদক্ষতা ও পেশাদারত্ব সহকর্মী এবং মনোহরদীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সজিব মিয়ার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় সাংবাদিকরা বলেন, দেশের একটি সংকটকালীন সময়ে মনোহরদীতে দায়িত্ব গ্রহণ করে সজিব মিয়া দক্ষতা, সততা, জনবান্ধব কর্মকাণ্ড এবং গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও মানবিক আচরণ মনোহরদীবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে মো. সজিব মিয়া সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনকালে উপজেলার সব সাংবাদিকের সহযোগিতা পেয়েছেন তিনি। তাঁদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় তিনি মনোহরদীবাসীর অব্যাহত উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ