তাজা খবর
বিজ্ঞাপন

রাতের আঁধারে রেল-ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘ-র্ষ, ৯৯৯ ফোনকলে উদ্ধার ৮।

রাতের আঁধারে রেল-ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘ-র্ষ, ৯৯৯ ফোনকলে উদ্ধার ৮।

 

নিজস্ব প্রতিবেদক:

 

বিজ্ঞাপন

২৬ জুলাই ২০২৬ রবিবার রাত ৯টায় রাজবাড়ী সদর থানাধীন খানখানপুর রেলগেট থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন রাজবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ফরিদপুর থেকে গোয়ালন্দঘাটগামী খুলনা মেট্রো-ব-১১-০২৬৯ নম্বরের আনন্দ ক্লাসিক নামে একটি বাসের সাথে রেলক্রসিংয়ে সংঘ-র্ষ হয়ে বাসটিতে যাত্রীরা আটকে আছে ।

 

কলার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯- এর কাছে অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষনিকভাবে রাজবাড়ী সদর থানা এবং ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রুবেল আলী এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯- পুলিশ ডিসপা-চার মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

 

সংবাদপ্রাপ্ত হয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর দুই যাত্রী মারা যান। মৃত ব্যক্তিরা হলেন- ১. আব্দুল মালেক(৪৫), পিতা- মঈন উদ্দিন, সাং-শামুকখোলা ইসলামপাড়া, থানা-ব-ালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী। ২.মনোয়ার হোসেন (৫০), পিতা- মৃত মতিন পাটোয়ারী, সাং-ব্যারাকপাড়া, থানা- রাজবাড়ী, জেলা- রাজবাড়ী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ