মনোহরদীতে এ্যাবের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ তাজুল ইসলাম বাদল
মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় পুরাতন ব্রহ্মপুত্র নদের সিঙ্গুয়া ঘাট ও খিরাটী ব্রিজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, অর্জুনচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, আসাদনগর ডিএম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জহিরুল হক, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জিলুর রহমান, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, মনোহরদী উপজেলা কৃষকদলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু এবং মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।
অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন আবুল কালাম আজাদ, ইমরান আহমেদ, সফিউল ইসলাম বাবু, আলম ও রানা এবং মনোহরদী পৌরসভা কৃষকদলের নেতাকর্মীরা।
এ কর্মসূচির মাধ্যমে নদ-নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।