ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি।
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক পৌর শহরে সড়ক ও জনপথ বিভাগের নির্মানাধীন ফোরলেন সড়ক নির্মাণ কাজ নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার বিকালে পরিদর্শন করেছেন, সুনামগঞ্জ-৫,ছাতক- দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
এসময় তিনি কাজের গুণগত মান নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে সওজ”র উপ- বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী জুনাইদ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, বিএনপি নেতা আমিন উদ্দিন, শাহজাহান চৌধুরী, আব্দুল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিম
উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল, কুতুব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমেদ, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, মজলু মিয়া, নোমান ইমদাদ কানন, ফখরুল আলম, জুয়েল মেম্বার, সাবেক ছাত্রনেতা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মোনেম মামনুন, যুবদল নেতা মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত পৌর ছাত্রদলের আহবায়ক স্বাচ্ছা আবেদীন, যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মাহিব, ছাত্রদল নেতা গোলাম দস্তগীর জীবন সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ##