তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মানিক।

Desk Editor 2 hours আগে | ০৭:২০ PM

চাঁদপুর হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মানিক।

 

মোঃ কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, হাইমচর, চাঁদপুর।

 

চাঁদপুরের হাইমচরে ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিডি ক্লিন হাইমচরের সদস্যরাও অংশগ্রহণ করেন।

 

এ অভিযানের মাধ্যমে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ