তাজা খবর
বিজ্ঞাপন

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সং/ঘ/র্ষে/র জেরে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা

Desk Editor 2 hours আগে | ১০:৩৮ PM

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সং/ঘ/র্ষে/র জেরে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা

মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা

 

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধ ও বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৪ থেকে ৫জন সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের কারখানার সামনে থেকে ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। বিষয়টি অ্যান্টি টেররিজম ইউনিটকে (এটিইউ) জানানো হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকাল থেকে আশুলিয়ার জিরাবো এলাকার নাঈম নীটওয়ারের শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বেরিয়ে আসতে আহ্বান জানান তাঁরা। এ সময় আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একই দাবিতে কাঠগড়া, নিশ্চিন্তপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। শ্রমিকদের একটি অংশ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে এবং টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, সকালে নাঈম নীটওয়ারের শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করলে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশকে টিয়ার শেল ব্যবহার করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

নিউএইজ গ্রুপের এক নারী শ্রমিক জানান, বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে তাঁদের কারখানায় কাজ বন্ধ ছিল। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের কারখানার সামনে এসে শ্রমিকদের বেরিয়ে আসতে বলেন। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নিউএইজ গ্রুপের শ্রমিকেরাও কারখানা থেকে বেরিয়ে যান।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ইতিমধ্যে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের ৪ থেকে ৫জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের চোখের ওপরে আঘাত লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ