তাজা খবর
বিজ্ঞাপন

​সিলেটে জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি সংবর্ধিত; শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ

Desk Editor ২ দিন আগে | ০৬:৫৯ PM

​সিলেটে জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি সংবর্ধিত; শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ

বদরুর রহমান বাবর :

 

সিলেটের সেবামূলক প্রতিষ্ঠান ‘গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ (জিডিএফ) পরিচালিত ‘জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’-এর আবাসিক শিক্ষার্থী, দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

​প্রতিষ্ঠান-টির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব-এর সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান।

​গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এইচ টি ওভারসীজ কনসালটেন্সি-এর পরিচালক তালুকদার মকবুল হোসেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব-এর সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর এবং কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা বা দৃষ্টির সীমাবদ্ধতা কখনো মেধা ও প্রতিভার বিকাশ রোধ করতে পারে না। অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তাহমিনা আক্তার মৌমি যা অর্জন করেছে, তা শুধু জিডিএফ বিদ্যালয় নয়, পুরো সিলেটবাসীর জন্য গৌরবের। সমাজের অন্যান্য পিছিয়ে পড়া শি-শুদের জন্য মৌমির এই সাফল্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজ্ঞাপন

​অনুষ্ঠান শেষে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ