তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Desk Editor 1 hour আগে | ১১:১৪ PM

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিবসটি সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ মর্যাদায় পালন করা হবে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

মহসিন হোসাইন, চাঁদপুর

বিজ্ঞাপন

 

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। দিবসটির মূল চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি জানান, ৭ নভেম্বর সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বিকেল ৩টায় প্রদর্শনী ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের রচনা ও শি-শুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, সড়কদ্বীপ ও সড়কগুলো পতাকা দিয়ে সাজানো, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের কর্মসূচি রয়েছে।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।

সভা শেষে চাঁদপুর গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ