তাজা খবর
বিজ্ঞাপন

প্রয়াত শিক্ষার্থীদের ভুলছে না নোবিপ্রবি, সমাবর্তনে দেওয়া হবে সম্মাননা।

Desk Editor 4 hours আগে | ১০:৪৮ AM

প্রয়াত শিক্ষার্থীদের ভুলছে না নোবিপ্রবি, সমাবর্তনে দেওয়া হবে সম্মাননা

 

 

সুমাইয়া মহিন, নোবিপ্রবি প্রতিনিধি

 

বিজ্ঞাপন

 

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত মৃত-্যুবরণ করা শিক্ষার্থীদের স্মরণে তাঁদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন উপা-চার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপা-চার্য বলেন, ‘সমাবর্তন শুধু সনদ বিতরণের অনুষ্ঠান নয়, এটি পুরো নোবিপ্রবি পরিবারের মিলনমেলা। এই দীর্ঘ সময়ে আমরা আমাদের যে সকল প্রিয় শিক্ষার্থীকে হারিয়েছি, তাঁদের স্মৃতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অমলিন। সমাবর্তনের মূল আয়োজনে ১০ম থেকে ১৬তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাঁদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, সমাবর্তন উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। পাশাপাশি নিবন্ধনের অগ্রগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও প্রশাসন ইতিবাচক দৃষ্টি রাখছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ