গাজীপুরে গায়েবানা জানাজায় হা/ম/লার অভিযোগ, আহত অন্তত ২০।
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের চৌরাস্তায় নি-হত গার্মেন্টস শ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজায় হা-মলার অভিযোগ উঠেছে । এ ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরসহ অন্তত ২১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আয়োজক পক্ষ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে গাজীপুর চৌরাস্তায় জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে নি-হত শ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এ সময় পুলিশের হা-মলায় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
আহত মাজহারুল ইসলাম ফকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে হা-মলার বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।