তাজা খবর
বিজ্ঞাপন

শাল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন ।

Desk Editor 9 hours আগে | ০২:৩৬ PM

শাল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন ।

মোঃ দিলুয়ার হোসেন

​শাল্লা (সুনামগঞ্জ)

​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ❝ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ৫নভেম্বর বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এই ক্রীড়া উৎসবের সূচনা হয়।

বিজ্ঞাপন

​উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, শাল্লা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, সমবায় কর্মকর্তা আব্দুল মুহিত, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোঃ দুলাল এবং শাল্লা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ দিলুয়ার হোসেনসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

​ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ❝তোমরা প্রত্যেকে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারো, সে ব্যবস্থা আমরা করে দেব। লেখাপড়ার পাশাপাশি আর্ট ও কালচার জানতে হবে। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। এই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তোমাদেরকেই গড়ে তুলতে হবে।
​খেলাধুলার সার্বিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মা-দক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​চমৎকার এই ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ